নওগাঁর মান্দায় মোবাইল কোর্টে ৪ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা

নওগাঁর মান্দায় মোবাইল কোর্টে ৪ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা
নওগাঁর মান্দায় মোবাইল কোর্টে ৪ প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা
নওগাঁর মান্দায় মোবাইল কোর্ট পরিচালনা করে চার প্রতিষ্ঠানকে সর্বমোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার চৌবাড়িয়া বাজার এবং ভারশো লক্ষীর মোড় এলাকায় যৌথভাবে এই অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনাকালে চৌবাড়িয়া বাজারে প্রেসক্রিপশন ও অনুমতি ছাড়া ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির অপরাধে দুই ফার্মেসিকে জরিমানা করা হয়।
এর মধ্যে মশিদপুর গ্রামের আব্দুস সালামের ছেলে রবিউল ইসলামকে ‘ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩’ অনুযায়ী ১০ হাজার টাকা এবং ‘জিসান ফার্মেসি ও চিকিৎসালয়’-এর মালিক নাইম হোসেনকে একই অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
​অন্যদিকে, সার ব্যবস্থাপনায় অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’-এর ৫৩ ধারায় দুটি প্রতিষ্ঠানকে সাজা দেওয়া হয়। চৌবাড়িয়া বাজারের ‘মেসার্স শোভন ট্রেডার্স’-কে ৫ হাজার টাকা এবং ভারশো লক্ষীর মোড়ের ‘মেসার্স সুনিল ট্রেডার্স’-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।