× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

সভাপতি গঠন করাকে কেন্দ্র করে আ’লীগ ও বিএনপি’র মারামারি আহত- ৩

admin
হালনাগাদ: শনিবার, ২৩ এপ্রিল, ২০১৬

মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গন্ধখালী বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি গঠন করাকে কেন্দ্র করে আওয়ামীলীগ ও বিএনপি এর মধ্যে এক বিতন্ডা এবং মারামারি  হয়। এর মধ্যে আহত হয় ৩জন ১। রহিম, পিং- সিরাজ ফকির, ২। ইলিয়াস, পিং সিদ্দিক ফকির, ৩। আশরাফ, পিং- জলিল।

ঘটনা অন্তে জানা গেল অভিভাবক এর সিদ্ধান্ত সিরাজ ফকিরকে এবং শিক্ষক প্রতিনিধির সিদ্ধান্ত শহীদ সর্দারকে সভাপতি চুড়ান্ত করবে। তাই সভাপতি গঠনে কমিটির ভোটের সংখ্যা ৯ জন। এর মধ্যে ভোটারের মাধ্যমে সিরাজ ফকির ৪ এবং শহীদ সর্দার ৫ ভোট পাওয়ায় প্রিজাইডিং অফিসার মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান সবার সহি নিয়ে অফিস কক্ষের ভিতর থেকে শহীদ সর্দারের সভাপতি ঘোষণা দিয়ে অফিসের জরুরী কাজের উদ্ধোশে চলে যাওয়ার পর গন্ধখালী বিএনপির হাফিজার মোল্ল্যার ছেলে ফাইজুর এবং মাহফুজ আওয়ামীলীগের ওয়ার্ড পর্যায়ের সাধারণ সম্পাদক মোঃ সিরাজ ফকিরের ছেলে রহিম এবং আওয়ামীলীগের সদস্য সিদ্দিক ফকিরের ছেলে ইলিয়াস এবং জলিল এর ছেলে আশরাফকে উত্তম মাধ্যম মারাধরা করে এবং অস্তের ভয় দেখার কথা বলেন।

এব্যপারে গন্ধখালী এবং ফুলবাড়ি গ্রাম উত্তেজনা ভাব বিরাজ করছে। যে কোন মূহূর্তে বড় আকারে ঝামেলা মারামারি বাধতে পারে বলে ধারনা করা যাচ্ছে। এবং সিরাজ ফকিরের কথা তার ছেলের মারার প্রতিশোধ না নিয়ে ঘরে ফিরবেন না। লোক মুখে শোনা যাচ্ছে চাঁন মিয়া অভিভাবক সদস্য হওয়ায় ১০ হাজার টাকার বিনিময়ে শহীদ সর্দারের নিকট ভোট বিক্রি করায় এবং কথাটি প্রকাশ পাওয়ায় মারামারির সূত্রপাত ঘটে। মারামারি কথা শুনে ঘটনা স্থলে গিয়ে জানা গেল মারামারির ব্যাপারে উক্ত স্কুলের প্র্রধান শিক্ষক মোঃ আঃ সামাদ মোল্যা এর নিকট জিজ্ঞাসা করলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং বলেন স্কুলের বাইরের ব্যাপার। এব্যাপারে সিরাজ ফকির ক্ষুব্দ হয়ে আইন ্এর আশ্রয় গ্রহন করবে বলে আশা ব্যক্ত করেন।


এ ক্যটাগরির আরো খবর..