বাংলাদেশ থেকে উচ্চতর ডিগ্রীধারী ফিলিস্থিনি ও জর্ডানীরা এদেশের শুভেচ্ছা দূত -পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে উচ্চতর ডিগ্রীধারী ফিলিস্থিনি ও জর্ডানীরা এদেশের শুভেচ্ছা দূত -পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ সরকার প্রতিবছর উচ্চশিক্ষা অর্জনের জন্য প্যালেস্টিনিয়ান ছাত্রদের দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে অধ্যয়নের সুযোগ করে দিয়ে থাকে। উচ্চতর শিক্ষা সম্পন্ন ফিলিস্থিনি ও জর্ডানীরা বাংলাদেশের এক একজন শুভেচ্ছা দূত হিসেবে বিশ্বপরিমণ্ডলে এদেশের ভাবমূর্তি তুলে ধরবেন। বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

জর্ডানের রাজধানী আম্মানের একটি হোটেলে গতকাল বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ও
অন্যান্য উচ্চতর শিক্ষা সম্পন্ন করা প্যালেস্টিনিয়ান ও জর্ডানিয়ান ডাক্তারদের এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত নাহিদা সোবহান বলেন, প্যালেস্টাইন ও জর্ডানের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। ভ্রাতৃপ্রতিম দু’দেশ তাদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশের উন্নয়ন ও সংস্কৃতি বিষয়ক একটি ভিডিও প্রদর্শন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।