× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

নতুন ধারাবাহিকে পূর্ণিমা

admin
হালনাগাদ: রবিবার, ১৩ মার্চ, ২০১৬

চলচ্চিত্রে এখন আর নিয়মিত দেখা যায় না পূর্ণিমাকে। বিয়ের পর ব্যস্ত আছেন সংসার নিয়েই। ঈদ কিংবা বিশেষ দিবসের দু-চারটি টিভি নাটকে মাঝেমধ্যে দেখা গেছে এই অভিনেত্রীকে। তবে পূর্ণিমাভক্তরা এবার তাঁকে একটু বেশি সময়ের জন্য পাবেন টেলিভিশনের পর্দায়। কারণ, নতুন একটি ধারাবাহিকের জন্য শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

ধারাবাহিকটির নাম ক্যান্ডি ক্রাশ। পরিচালক রেদওয়ান রনি জানালেন, এত দিন সবাই স্মার্টফোনে ক্যান্ডি ক্রাশ গেম খেলেছেন, এবার ধারাবাহিক নাটক দেখবেন।
ক্যান্ডি ক্রাশ ধারাবাহিকে আরও অভিনয় করবেন তৌসিফ মাহবুব, সুমন পাটওয়ারী, সাফা কবির, সাবিলা নূর ও সালমান মুক্তাদির। ধারাবাহিকটির চিত্রনাট্য লিখেছেন ইকবাল হোসাইন চৌধুরী। মুঠোফোনে পূর্ণিমা বললেন, ‘সবই ঠিকঠাক।

আমার চরিত্রটি ভালো লেগেছে। তবে আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। অনেক পরিচালকই যোগাযোগ করেন। কিন্তু সময় ও সুযোগের অভাবে তাঁদের নাটকে অভিনয় করা হয় না। তবে রেদওয়ান রনির ব্যাপারে আমি অনেক শুনেছি। কাজও করার কথা ছিল। এবার সব মিলে যাওয়ায় কাজটি করা যাচ্ছে।’
পরিচালক বললেন, ‘পূর্ণিমাকে নিয়ে অনেক দিন ধরেই কাজ করার ইচ্ছা ছিল। তা ছাড়া এই চরিত্রের সঙ্গে পূর্ণিমা মানানসই। নতুন এই ধারাবাহিকটি নির্মাণ করছি নাগরিক টিভির জন্য। পূর্ণিমা শুটিং শুরু করবেন এ সপ্তাহেই।’
এর আগেও কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন পূর্ণিমা। এর মধ্যে আছে জাহিদ হাসানের লাল নীল বেগুনি, মোস্তফা কামাল রাজের ইডিয়ট।


এ ক্যটাগরির আরো খবর..