× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলে হিন্দু বাড়িতে ডাকাতি ও চোরাই মোটর সাইকেল উদ্ধার, এনএসআই সদস্যসহ গ্রেফতার ৬

Kishori
হালনাগাদ: রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
হিন্দু বাড়িতে ডাকাতি

নড়াইলে হিন্দু বাড়িতে ডাকাতি ও চোরাই মোটর সাইকেল উদ্ধার এনএসআই সদস্যসহ গ্রেফতার ছয়জন। নড়াইলে ডিবি পরিচয়ে হিন্দু বাড়িতে ডাকাতি, এনএসআই সদস্যসহ চারজনকে গ্রেফতার নড়াইলের কালিয়া উপজেলায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির সময় এনএসআই সদস্যসহ ৪ জনকে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কালিয়া উপজেলার খররিয়া চরপাড়া মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সমরেন্দ্র নাথ বিশ্বাসের বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) এ ঘটনায় ভুক্তভোগী সমেন্দ্রনাথ বিশ্বাস মামলা দায়ের করলে বিকেলে গ্রেফতার চারজনকে আদালতে পাঠায় পুলিশ।
এদিন রাতে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেফতার আসামিরা হলেন, গোয়েন্দা সংস্থা এনএসআই নড়াইলের ফিল্ড অফিসার ও ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুর মধ্যপাড়া গ্রামের সাইফুল আলমের ছেলে মো. ইয়াছিন হোসেন (২৭), নড়াইল সদর উপজেলার ভওয়াখালী মধ্যপাড়া গ্রামের মৃত কাজী আনিছুর রহমানের ছেলে আরিফুজ্জামান (২২), সুবুদীডাঙ্গা গ্রামের হেমায়েত মোল্যার ছেলে সোহাগ মোল্যা (৩৬), একই উপজেলার মৃত মনিরুজ্জামানের ছেলে শাহরিয়ার জামান শশী (৩৫)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার খড়রিয়া চরপাড়া গ্রামের মনোরঞ্জন বিশ্বাসের ছেলে সমরেন্দ্র নাথ বিশ্বাসের বাড়িতে ডিবি পুলিশ পরিচয় নড়াইলে কর্মরত এনএসআই ফিল্ড অফিসার ইয়াছিন হোসেন ও সঙ্গীয়রা সমরেন্দ্র নাথের বাড়িতে গিয়ে অবৈধ মালামাল আছে এই কথা বলে তল্লাশি করেন। এসময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ডাকাতি করে তারা। পরবর্তীতে বাড়ির আশপাশে লোকজনের সন্দেহ হলে পেড়লী পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ তাদের গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে ডাকাতির ২টি সোনার চেইন, ১ জোড়া কানের দুল, ১ জোড়া কানের দুলের টানাসহ মোট ২ ভরি ২ আনা ২ রতি সোনা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এছাড়াও ডাকাতির নগদ ১ লাখ ১১ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, এ ঘটনায় শনিবার সকালে ভুক্তভোগী সমরেন্দ্র নাথ বিশ্বাস ৪ জনকে আসামি করে মামলা করেছেন। এদিন বিকেলে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..