ডাসারে বৃদ্ধাকে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

ডাসারে বৃদ্ধাকে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
মাদারীপুরের ডাসারে জমি-জমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে সাহেরুন নেছা(৬০)নামে এক বৃদ্ধাকে ফুটন্ত গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। মামলায় উপজেলার কমলাপুর গ্রামের অলিউর মুন্সি(৩৩) ও সেফালী বেগম(৪০) কে গ্রেফতার করছে পুলিশ। শনিবার(২২ ফেব্রুয়ারি)বিষয়টি নিশ্চিত করে পুলিশ।
গত রোববার সন্ধ্যায় উপজেলার কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। দগ্ধ বৃদ্ধা সাহেরুন নেছা বর্তমানে ঢাকা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন।
এঘটনায় বৃদ্ধার ছেলে আনোয়ার সরদার শুক্রবার বাদী হয়ে তমিজউদ্দিন সরদারসহ ১২ জনকে আসামি করে ডাসার থানায় মামলা করেন।সেই মামলায় অলিউর মুন্সি ও সেফালী বেগমকে পুলিশ গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন।
বৃদ্ধার ছেলে আনোয়ার সরদার বলেন,জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে বাড়ীর পাশের প্রতিবেশী তমিজউদ্দিন,অলিউর মুন্সি ও তার দলবল লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আমার বসত বাড়ীতে এসে আমার উপর অতর্কিত হামলা চালায়। এসময় আমার স্ত্রী  ও বৃদ্ধা মা ছাড়াতে আসলে তাদের উপর আক্রমণ করে।একপর্যায়ে আমার বৃদ্ধা মায়ে শরীরে কেমিক্যাল মিশ্রিত ফুটন্ত গরম পানি ঢেলে দেয়।এতে আমার মায়ের শরীরের বিভিন্ন স্থানে ঝলসে গেছে।তিনি হাসপাতালের বেডে কাতরাচ্ছেন।আমি দোষীদের বিচারের দাবী জানাই।
এব্যাপারে ডাসার থানার ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন, গতকাল মামলার পরে সকালে এজাহারভুক্ত আসামী অলিউর মুন্সি ও সেফালী বেগমকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।