× Banner
সর্বশেষ
শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর শ্রমিকরাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও অর্থনীতির মূল চালিকাশক্তি -রাষ্ট্রপতি মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নওয়াজ শরীফের বিরুদ্ধে মামলার ঘোষণা দিলেন সাবেক ডেপুটি এটর্নি জেনারেল

admin
হালনাগাদ: রবিবার, ৩০ জুলাই, ২০১৭

নিউজ ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিলেন দেশটির সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ খুরশিদ খান।

অবিলম্বে নওয়াজকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান সাবেক এ ডেপুটি অ্যাটর্নি জেনারেল।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস টিবিউন নওয়াজের বিরুদ্ধে খুরশিদ খানের এফআইআর করার সিদ্ধান্ত জানায়।

এক্সপ্রেস টিবিউন জানায়, ২০১৩ সালের সাধারণ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেয়ার সময় সম্পদের পরিমাণ নিয়ে পার্লামেন্টে মিথ্যে বলার অভিযোগে সংবিধানের ২২-এ ধারার আওতায় নওয়াজের বিরুদ্ধে এফআইআর করা হবে।

শনিবার পেশাওয়ার প্রেসক্লাবের এক সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে মোহাম্মদ খুরশিদ বলেন, পানামা পেপারসে যে পরিমাণ সম্পদের কথা প্রকাশ হয়েছে তা নিয়ে পার্লামেন্টে গোপন করার কারণে আমরা ইসলামাবাদের সেক্রেটারিয়েট পুলিশ স্টেশনে নওয়াজের বিরুদ্ধে এফআইআর করবো।

মামলা শুরুর দিন হিসেবে সোমবারের দিনটিকে বেছে নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সুপ্রিমকোর্টের সিদ্ধান্তকে সাহসী উল্লেখ করে সাধুবাদ জানান খুরশিদ। তিনি বলেন, নওয়াজ এবং সন্তান মরিয়ম, হুসেইন ও হাসান দুই হাতে অর্থ পাচার, দুর্নীতি করেছেন এবং রাষ্ট্রীয় কোষাগারে লুটপাট চালিয়েছেন। আর এর পরিণাম ভোগ করার সময় এসেছে এখন।

তিনি দাবি করেন, ২০০৪ সাল থেকে নওয়াজ এফজেডই নামের একটি বিদেশি কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করেছেন। পরে নওয়াজ ওই কোম্পানির চেয়ারম্যান হন এবং মাসে ১০ হাজার দিরহাম আয় করেন।

খুরশিদের দাবি, ক্ষমতায় আসার আগে নওয়াজের সম্পত্তির পরিমাণ ছিল ২৫০ মিলিয়ন পাকিস্তানি রুপি। আর প্রধানমন্ত্রী হবার পর নওয়াজের সস্পদের পরিমাণ দাঁড়ায় ২৩৫০ মিলিয়ন ডলারে।


এ ক্যটাগরির আরো খবর..