নওয়াজ শরিফের জন্মদিনে মোদির শুভেচ্ছা

নিউজ ডেস্কঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ রোববার নিজের টুইটার অ্যাকাউন্টে এ শুভেচ্ছা জানান মোদি।

মোদি লেখেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে জন্মদিনের শুভেচ্ছা। আমি তাঁর দীর্ঘ ও সু্স্থ জীবন কামনা করি।’

গত বছর নওয়াজ শরিফকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পাকিস্তানের লাহোরে আকস্মিক সফর গিয়েছিলেন মোদি।

১৯৪৯ সালের ২৫ ডিসেম্বর লাহোরে ব্যবসায়ী পরিবারে নওয়াজের জন্ম।

সম্প্রতি ভারতনিয়ন্ত্রতি জম্মু-কাশ্মীর সীমান্তের উরি সেনাঘাঁটি এলাকায় দুর্বৃত্তদের হামলায় ১৯ ভারতীয় সেনা নিহত হন। এতে পাকিস্তানের দিকে অভিযোগ করে ভারত। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে ভারতও পাকিস্তানি ভূখণ্ডে সার্জিক্যাল স্ট্রাইক নামের অভিযান পরিকালনা করে এবং বেশ কয়েকজন সন্ত্রাসীকে হত্যার কথা জানায়।

উত্তেজনার মধ্যে পাকিস্তান কর্তৃপক্ষ দেশে ভারতীয় সিনেমা প্রদর্শন বন্ধ করে দেয়। ভারতেও বলিউডের চলচ্চিত্রে পাকিস্তানি শিল্পীদের অভিনয় নিষিদ্ধ করার দাবি ওঠে। শেষ পর্যন্ত পাকিস্তানে ভারতীয় সিনেমা প্রদর্শনের অনুমতি দেওয়া হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।