নওগাঁর পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

নওগাঁর পতিসরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী।

পতিসর কাচারিবাড়ি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্ত্রী বলেন, সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিচরণ ছিল অত্যন্ত সুদৃঢ়। কবিকে সারাজীবন পড়লেও তাঁকে পূর্ণাঙ্গভাবে আবিষ্কার করা সম্ভব হবে না। তিনি বলেন, পতিসরের কৃষকদের উন্নয়নে রবীন্দ্রনাথ কৃষি ব্যাংক প্রতিষ্ঠা ও আধুনিক কৃষি ব্যবস্থার ধারণা দিয়েছিলেন। তাঁর সেই উন্নয়ন ভাবনাকে ধারণ করেই বর্তমান সরকার কৃষি ও কৃষকের কল্যাণে কাজ করে যাচ্ছে।

রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু,  জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা রবীন্দ্রসংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি পরিবেশন করেন। জন্মবার্ষিকী উপলক্ষ্যে সকাল থেকেই পতিসরে কবিপ্রেমী ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।