× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

ধূমপান কমবে পচা ডিমের গন্ধে!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

স্বাস্থ্য ডেস্ক: নতুন এক গবেষণার ভিত্তিতে ইসরায়েলের একদল গবেষক দাবি করছেন যে, সিগারেটের গন্ধের সঙ্গে পচা ডিম বা মাছের গন্ধ মিশিয়ে দিলে তৈরি হয় উৎকট একধরনের দুর্গন্ধ। রাতে ঘুমন্ত অবস্থায় কারও ওপর এমন দুর্গন্ধ প্রয়োগ করা হলে পরে তার ধূমপানের প্রবণতা অনেক কমে যায়।

গবেষণায় নেতৃত্ব দেন উইজম্যান ইনস্টিটিউটের নিউরোলজি বিভাগের শিক্ষক আনাত আরজি। রাতে ঘুমন্ত কারও ওপর দুর্গন্ধ প্রয়োগের ফলে তার ধূমপানের অভ্যাসের পরিবর্তন-সংক্রান্ত গবেষণা নিবন্ধটি প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী দ্য জার্নাল অব নিউরোসায়েন্সে।

ধূমপান মারাত্মক এক নেশা। একেবারে ছেড়ে দেওয়া কঠিন হলেও অসম্ভব নয়। গবেষকেরা প্রথমে সিগারেটের দুর্গন্ধের সঙ্গে পচা ডিম বা মাছের গন্ধ মিশিয়ে একধরনের দুর্গন্ধ তৈরি করেন। পরে সেটি ঘুমিয়ে থাকা একদল মানুষের ওপর প্রয়োগ করা হয়। পরবর্তী এক সপ্তাহে ওই ব্যক্তিরা কতবার ধূমপান করেছে, হিসাব নেওয়া হয়। গবেষণায় দেখা যায়, রাতের ঘুমের মধ্যে শোঁকা দুর্গন্ধের কথা মানুষ ভুলে যায়। তবে রাতের সেই মিশ্রিত দুর্গন্ধের কোনো কিছু সামনে আনা হলে তাঁর মধ্যে প্রতিক্রিয়া দেখা যায়। আবার পরবর্তী এক সপ্তাহ রাতে দুর্গন্ধ শোঁকা মানুষেরা আগের চেয়ে কম ধূমপান করেছে বলেও দেখা যায়।

রাতে ঘুমানোর সময় সিগারেট বা অন্য কোনো দুর্গন্ধ এককভাবে প্রয়োগ করে মানুষের মধ্যে পরে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। আবার মানুষ জেগে থাকা অবস্থায় সিগারেটসহ মিশ্র দুর্গন্ধ প্রয়োগ করে ধূমপানের হার কমানো যায়নি। এ ব্যাপারে গবেষক আনাত আরজি বলেন, রাতে ঘুমানোর সময় প্রয়োগ করা মিশ্র দুর্গন্ধ জেগে ওঠার পরও মানুষের অবচেতন মনে থেকে যায়। তাই নির্দিষ্ট খারাপ অভ্যাসটি দূর করতে মিশ্র দুর্গন্ধ সফল।


এ ক্যটাগরির আরো খবর..