ধামরাইয়ে বালুমহাল নিয়ে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

দুলাল চন্দ্র পাল-স্টাফ রিপোর্টার: ঢাকার ধামরাইয়ে ইসলামপুর এলাকায় বালুমহালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও পৌর কাউন্সিলর সাহেব আলী এবং সদ্য আওয়ামীলীগে যোগদানকারী ও চাতাল ব্যবসায়ী আব্দুল ওহাব গ্রুপের মধ্যে গতকাল কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।

এতে আব্দুল ওহাব ও তার ছেলে ওয়াজেদ, কাউন্সিলরের ছেলে শিপলুসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এদের মধ্যে মানিক নামে একজন গুরুতর অবস্থায় ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন কতা হয়েছে। ধামরাই থানার এস আই আলমগীর হোসেন জানা, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেন নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।