স্টাফ রিপোর্টার, ঢাকা ধামরাইয়ে সোমভাগ ইউনিয়নে গাওয়াইল গ্রামে আব্দুর রশীদ নামের এক কৃষকের বসত বাড়ী ভূমি দস্যুরা জবর দখল করে নিয়ে যাচ্ছে। ভূমিদস্যুরা হলেন ১। কুদ্দুস, ২। ইদ্রিশ, ৩। আলতাফ সর্ব পিতা- শরবেশ (পাগলা) এবং ৪। আব্দুল হাই। সর্ব সাং গাওয়াইল দক্ষিণ পাড়া গোদারা ঘাট, এ ব্যাপারে ধামরাই থানায় আব্দুর রশীদ একটি অভিযোগ দায়ের করছে।
পুলিশ উভয় পক্ষকে ডেকে একটি সালিশ করেছে এবং সরকারী আমিন দ্বারা মাপ দেওয়ার জন্য সিদ্ধান্ত হয়। ঐ রশিদ মিয়া আমিন নেওয়ার জন্য ইউনিয়ন ভূমি অফিসে যান এবং বিভিন্ন সার্ভেয়ারের সাথে কথা বলেন। ভূমি অফিস থেকে আগামী রবিবার আবেদন করার জন্য বলা হয়। তারপরেও ঐ ভূমি দস্যুরা রশিদ মিয়ার বাড়ী গিয়ে নতুন করে ঘড় নির্মাণ করা শুরু করেছে।
এ ব্যাপারে থানার দারোগা জনি সাহেবকে আঃ রশীদ অবগত করেন। জনি দারোগা বলেন, ঘর করলেই জায়গা পাবে না, যদি সার্ভেয়ার দ্বারা মাপার পরে বিবাদী পক্ষ জমি পায় তবে পাবে তাহলে পাবে।



