স্টাফ রিপোর্টার- দুলাল পাল: মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ধামরাইয়ের বিভিন্ন মন্দিরের উন্নয়নের কাজ চলছে। ধামরাইয়ে ১৬ নং নান্নার ইউনিয়নের চেয়ারম্যান মো: আলতাফ হোসেন মোল্লা, ইউপি মেম্বার মো: মুর্তজ আলী, ইউপি সচিব রবীন্দ্রনাথ ঘোষ এর সহযোগীতায় নান্নার গ্রামের শ্মশান কালী মন্দিরের উন্নয়নের কাজ চলছে।
ইউপি মেম্বার মোঃ মুর্তজ আলী এক বিশেষ সাক্ষাৎকারে সাংবাদিকদের জানান,” আল্লাহ যদি আমার শরীর সুস্থ রাখে, আমি মসজিদ-মন্দির ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কাজ করব।
আরো সূত্রে জানায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামীলীগ সরকার যত দিন ক্ষমতায় থাকবে তত দিন প্রত্যেকটি ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন মূলক কাজ করবে। ধামরাই বাসীর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ইউপি সদস্য মুর্তজ আলী দোয়া কামনা করে।




