× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

পিআইডি

উজবেকিস্তানের সাথে অর্থনৈতিক সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ রাষ্ট্রদূতের

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
উজবেকিস্তানের সাথে অর্থনৈতিক

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ- উজবেকিস্তানের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপ সম্পর্কে উজবেকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হায়দারভ ইলকহম উদকুরোভিচকে অবহিত করেন উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম।

০৭ নভেম্বর(বৃহস্পতিবার ) উজবেকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হায়দারভ ইলকহম উদকুরোভিচের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এ সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থনৈতিক ও ট্যুরিজম বিভাগের প্রথম সচিব আজিঝভ সিরাজ ও বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মো: নাজমুল আলম সহ পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ হিসেবে তিনি বস্ত্র, ঔষধ, পাট ও পাটজাত পণ্য এবং কৃষি খাতের কথা গুরুত্ব সহকারে উল্লেখ করেন। এ লক্ষ্যে তিনি ব্যাংকিং প্রক্রিয়া, ভিসা সহজীকরণ ও দু’দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলের উপর জোর গুরুত্ব আরোপ করেন, যা ব্যবসা-বাণিজ্য গতিশীলতা আনায়নের পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন। বস্ত্র ও অবকাঠামোসহ উজবেকিস্তানের অর্থনৈতিক পরিমনন্ডলে যে দক্ষ জনশক্তির চাহিদা তৈরি হয়েছে, সে ক্ষেত্রে বাংলাদেশ ও উজবেকিস্তান আরো ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে বলে রাষ্ট্রদূত অভিমত প্রকাশ করেন।

উজবেকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ-উজবেকিস্তানের যে অপরিসীম সম্ভাবনা রয়েছে তা পরিপূর্ণভাবে বাস্তবায়নে তাঁর সরকারের আন্তরিকতা ও দৃঢ়তার কথা পুন:ব্যক্ত করেন। বস্ত্র ও ঔষধ শিল্পসহ আইটি ও কৃষি খাতে বাংলাদেশের অর্জন ও উন্নয়নের প্রশংসা করে বাংলাদেশের অভিজ্ঞতা ও এক্সপার্টিজ কাজে লাগাতে তাঁর অভিপ্রায় ব্যক্ত করেন। বাংলাদেশী নাগরিকদের জন্য অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন পুন:চালুকরন, দু’দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপন, ঢাকায় উজবেকিস্তান কূটনৈতিক মিশন প্রতিষ্ঠা, উজবেকিস্তান কেন্দ্রীয় ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারকের বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে মর্মে তিনি রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।

বাংলাদেশ ও উজবেকিস্তানের অর্থনৈতিক সম্পর্ককে আরো মজবুত ও অর্থবহ করতে উভয়ই তাদের প্রচেষ্টা ও কার্যক্রম অব্যাহতভাবে চালিয়ে যাবেন-এ প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি ঘটে।


এ ক্যটাগরির আরো খবর..