নিজ মাকে বিবাহ দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা চুরি

দুলাল পাল। স্টাফ রিপোর্টার:  ধামরাইয়ে এক গৃহ বধূর মেয়ের কুপরামর্শে তার নিজ মাকে বিবাহ দিয়ে বিভিন্ন জনের কাছ থেকে স্বর্ণালংকার ও টাকা নিয়ে গা ঢাকা দেয়।

ঢাকার ধামরাইয়ে নান্নার গ্রামে বিগত ১০/০৭/২০১৯ইং তারিখে চন্দ্রাইল দুলাল মিয়ার বাড়িতে নান্নার গ্রামের কুরান মাদবরের ছেলে শফিক মিয়ার সাথে বিবাহ বন্ধন হয় ধানকুড়ার মনোয়ারা বেগমের। একমাস সংসার করার পরে তার ১ম পক্ষের কন্যা নতুন বাবার বাড়ীতে বেড়াতে আসে, তার ৫-৭ দিন পরে তাহার কন্যা সেতু আক্তারের কু-পরামর্শে শফিক মিয়ার বাড়ী থেকে মোটা অংকের টাকা ও স্বর্ণাংকার নিয়ে পালিয়ে যায়। তাকে বিভিন্ন জায়গায় খোজাখোজির পরেও পাওয়া যাচ্ছে না। এবং তার মোবাইল ফোন বন্ধ করে রাখছে।

আরো সূত্রে জানা যায় ঐ মেয়ে তার মাকে ব্যবহার করে বিভিন্ন জায়গায় নিকা-বিবাহ দেয়, এবং ঐ নারী কিছুদিন ঘর সংসার করে মোটা অংকের টাকা নিয়ে পালিয়ে যায়। কোন ব্যাক্তি যদি সন্ধান পান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করেন ০১৭০০-৯৩২৮৬০

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।