× Banner
সর্বশেষ
জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি

জ্বালানী ছাড়াই গাড়ী চলবে সৌরবিদ্যুৎ চালিত রাস্তায়

Kishori
হালনাগাদ: শনিবার, ৩ আগস্ট, ২০১৯

পেট্রোল কিংবা ডিজেলের প্রয়োজন নেই! রাস্তায় চলতে চলতেই গাড়িতে এবার চার্জ হবে৷ কারণ রাস্তাই এবার আস্ত একটি ওয়ারলেস চার্জারের কাজ করবে৷

সৌরবিদ্যুৎ চালিত ট্রেন কিংবা সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম নিশ্চয়ই শুনেছেন৷ কিন্তু সৌর বিদ্যুৎ চালিত রাস্তা৷ এই বিষয়টি নিশ্চয়ই আপনাদের কাছে একেবারেই অপরিচিত৷ প্রতিবেশী দেশ চিনেই তৈরি হয়েছে এমন একটি রাস্তা৷ এই সোলার রাস্তার উপর দিয়ে যদি আপনি গাড়ি চালান, তাহলে শুধু গাড়িই নয়৷ যেকোনও ইলেক্ট্রিক যানই এই সোলার রাস্তায় চার্জ দেওয়া সম্ভব৷ এমনকি ড্রোনের সেন্সরও চার্জ দেওয়া যাবে এই সোলার রাস্তায়৷

চিনের শানদং এলাকায় এই সোলার পাওয়ার হাইওয়ে তৈরি হয়েছে৷ বিশ্বে এই প্রথম এই ধরণের রাস্তা তৈরি হয়েছে৷ চিনের নিজস্ব প্রযুক্তিতেই তৈরি হয়েছে এই বিশেষ হাইওয়েটি৷ আজই এই হাইওয়েটির উদ্বোধন অনুষ্ঠান ছিল৷ পরীক্ষামূলকভাবে এই রাস্তার উপর দিয়ে চালানো হয় গাড়ি৷ আর সেই পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে চিন৷

তবে, গাড়ি যাতায়াতের জন্য যাতে রাস্তার কোনও ক্ষতি না হয় সেই কারণে সোলার প্যানেলের উপরে রয়েছে কংক্রিটের তৈরি একটি পাতলা শিট৷ সূর্যের আলোয় ওই সোলার প্ল্যান্টে ইলেকট্রিক তৈরি হবে৷ ওই সোলার পাত থেকে স্বয়ংক্রিয় ভাবে গাড়িতে সেই বিদ্যুৎ চলে যাবে৷

এই সোলার প্লেটটিতে রয়েছে তিনটি লেয়ার৷ একেবারে নীচের লেয়ারটিতে রয়েছে একটি বিশেষ পাত৷ যা জলীয় বাষ্পের হাত থেকে ওই সোলার প্লেটটিকে রক্ষা করবে সোলার প্ল্যান্টটিকে৷ আর একদম উপরের লেয়ারটি ক্ষতির থেকে রক্ষা করবে৷ মাঝের লেয়ারটিতেই সূর্যরশ্মি থেকে বিদ্যুৎ তৈরি হবে৷


এ ক্যটাগরির আরো খবর..