ধামইরহাটে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

ধামইরহাটে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বিশ্ব যক্ষা দিবস পালিত হয়েছে। ‘মুজিব বর্ষের অঙ্গীকার, যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও ডেমিয়েন ফাউন্ডেশন রাজশাহীর সহযোগিতায় বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে ১টি র‌্যালী বের করা হয়।

র‌্যালী শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এস এম আবু জার গিফারী, মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, উপজেলা আনছার ভিডিপি কর্মকর্তা হাফজা খাতুন ইলা, যক্ষ্মা বিষয়ক মাঠ পর্যায়ের কর্মকর্তা আসাদুজ্জামান, টিএলসিএ আবুল হোসেন, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, আব্দুল আজিজ, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক দিলিপ কুমার সাহা প্রমুখ বক্তব্য রাখেন।

উপজেলাা স্বাস্থ্য প্রশাসক জানান, দেশে যক্ষ্মায় প্রতি বছরে ৫৯ হাজার মানুষ মৃত্যুবরণ করে থাকেন, যা নিয়ে মানুষ কোন মাথা ঘামায় না, অথচ গত ১ বছরে করোনায় প্রায় ৯ হাজারের মত মানুষ মারা গেছে, তা নিয়ে অনেকেই আমরা সচেতন, তাই করোনার পাশাপাশি যক্ষèা রোগ প্রতিরোধে আমাদের সচেতন হতে হবে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।