× Banner
সর্বশেষ
বজ্রসহ শিলা বৃষ্টির সম্ভবনা আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে এইচএসসি’র ফলাফলে মহিলা ডিগ্রী কলেজে শতভাগ পাশ

Kishori
হালনাগাদ: বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

সারাদেশের ন্যায় নওগাঁর ধামইরহাটে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল একযোগে প্রকাশিত হয়েছে। ফলাফলে অংশগ্রহণকারী ৫১ জনের সকলেই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ ও পেয়েছেন কয়েকজন শিক্ষার্থী। উপজেলা সদরে একমাত্র মহিলা ডিগ্রী কলেজের শতভাগ পাশ এই ফলাফলে অভিভাবক মহল ও সুধীজনেরা সাধুবাদ জানিয়েছেন।

জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে জুলেখা খাতুন জানান, আমার এই ফলাফল অর্জনে আমার শ্রদ্ধেয় শিক্ষকগণ ও আমার পিতা-মাতার ভূমিকা মুখ্য ছিল, মনোযোগ সহকারে পড়ালেখা করলে অবশ্যই ভাল ফলাফল অর্জন সম্ভব।’

ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মো. ফিজার আহমেদ বলেন, ‘এই ফলাফলে নারী শিক্ষার ক্ষেত্রে মহিলা ডিগ্রী কলেজ আরও একধাপ এগিয়েছে, সকল শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম ও অভিভাবকদের নিবির পরিচর্যার কারণেই এমন ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম বলেন, দেশ ও জাতি গঠনে নারীর ভূমিকা অনস্বীকার্য, সু-শিক্ষা ও শৃঙ্খলার মাধ্যমে শতভাগ ফলাফল যেন অব্যাহত থাকে, সে লক্ষে সকল সম্মানিত শিক্ষকবৃন্দকে আরও আন্তরিক হওয়ার বিকল্প নেই, আমি উত্তীর্ণ সকল শিক্ষার্থী ও কলেজের শিক্ষক তথা গভর্ণিং বডির সদস্যদেরও অভিবাদন জানাই।


এ ক্যটাগরির আরো খবর..