× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

ধান ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

Dutta
হালনাগাদ: বুধবার, ২০ মার্চ, ২০২৪
যুবকের লাশ উদ্ধার

বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকার একটি ধান ক্ষেত থেকে সাকিল বেপারী (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাকিল কটকস্থল গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

নিহতের স্বজনদের দাবী, সোমবার (১৮ মার্চ) রাতে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের ধাওয়া খেয়ে নিখোঁজ হয় শাকিল। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়রী করেছিলো শাকিলের পরিবার। বুধবার সকাল সাড়ে এগারটার দিকে ধান ক্ষেতের পাশ থেকে শাকিলের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

এজাহারে জানা গেছে, মামলার বাদী মোহম্মদ আলীর কৃষি জমিতে যাওয়ার জন্য বিবাদীদের জমির ওপর দিয়ে যেতে হয়। বিবাদীরা তাদের জমিতে কাউকে না জানিয়ে ইঁদুর মারার জন্য বিদ্যুৎ সংযোগ দেয়। গত সোমবার (১৮ মার্চ) রাতে নিজেদের কৃষি জমিতে ইঁদুর মারার জন্য বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় শাকিল।

এ ঘটনায় মঙ্গলবার (১৯ মার্চ) থানায় একটি সাধারণ ডায়রী করা হয়। বুধবার সকাল সাড়ে এগারটার দিকে বিদ্যুতায়িত হয়ে মৃত শাকিলের লাশ উদ্ধার করে পুলিশ।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে একই গ্রামের মৃত দলিল উদ্দিনের ছেলে সরোয়ার ফকির ও আজিজ আকনের ছেলে জব্বার আকনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..