ধর্ষনে সন্তান জন্মদেয়া ১১ বছরের কিশোরী বিচার চাওয়ায় দায়ের কোপে জখম

ধর্ষনে সন্তান জন্মদেয়া ১১ বছরের কিশোরী বিচার চাওয়ায় দায়ের কোপে জখম

ধর্ষণের ফলে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া (১১ বছরের কিশোরী) কোলে ২০১৯ সালের ২৮ আগস্ট পুত্র সন্তান জন্ম নেয়। ধর্ষণের অভিযোগের তীর গিয়ে ঠেকে ওই একই এলাকার কালাম বেপারীর ছোট ছেলে আক্কাস বেপারীর দিকে। এই ঘটনার মামলা আদালতে এখনো চলমান। কিন্তু এরই মধ্যে আবার ওই কিশোরীর ওপর হামলা চালালো সন্ত্রাসীরা। রক্তাক্ত হলো শরীর।

রবিবার (২৪ মে) বিকাল ৫টায় বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের দক্ষিণ হোসনাবাদ গ্রামে ওই কিশোরী বাড়িতে বসেই হামলার শিকার হয়। এলাকা সূত্রে জানা যায়, ওই একই এলাকার হেলাল, অরেস, রত্তন, মিরাজ জাহিদ; তারা পূর্ব পরিকল্পিতভাবে কিশোরী, তার বোন ও চাচিকে ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। নাম না প্রকাশের শর্তে এলাকার একাধিক ব্যক্তিরা জানান, পূর্বের ঘটনার রেশ ধরে এ ঘটনা ঘটতে পারে।

গুরুতর আহতদের বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তেন মং বলেন, ভুক্তভোগী কিশোরীর মাথায় গুরুতর জখম রয়েছে। ১৪টি সেলাই দেওয়া হয়েছে এবং বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা সেবা চলছে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মামলার প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।