× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই নতুন ভারতের জাতীয়তাবাদ ও ডিপস্টেটের চক্রান্ত: একটি রাজনৈতিক বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

দ্বাদশ সংসদ নির্বাচন তফসিলকে স্বাগত জানিয়ে আগৈলঝাড়ায় আওয়ামী লীগের শোভাযাত্রা অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
agailjhara

নির্বাচন কমিশন কর্তৃক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

দলের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বরিশাল-১ আসনে আওয়ামী লীগ এর একক প্রার্থী জাতির পিতার ভাগ্নে, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র পক্ষে “নৌকার” শ্লোগান দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ওই শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন।

বুধবার সন্ধ্যা সাতটায় প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণার পরেই উপজেলা সদরের দলীয় কার্যালয় থেকে শুভেচ্ছা মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

শুভেচ্ছা মিছিলে অংশ গ্রহন করেন জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভাপতি মলিনা রানী রায়, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য পিয়ারা ফারুক বক্তিয়ার, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বিপুল দাস, শফিকুল হোসেন টিটু, উপজেলা যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম তালুকদার, শ্রমিক লীগের সাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের দলীয় নেতা-কর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..