সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশে সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করতে হবে -ধর্মপ্রতিমন্ত্রী

সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশে সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করতে হবে  -ধর্মপ্রতিমন্ত্রী

সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করতে হবে।এক্ষেত্রে প্রত্যেককে স্ব স্ব অবস্থান হতে আন্তরিকতা ও দেশ প্রেম নিয়ে দায়িত্ব পালন করতে হবে। বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোঃফরিদুল হক খান.

প্রতিমন্ত্রী আজ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠি ত হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বোর্ড সভায় সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

সভায় আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত দুইকোটি টাকা সারাদেশের মন্দির সমূহে যথাযথ ভাবে বিতরণের সিদ্ধান্ত সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

          হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান মনোরঞ্জন শীল গোপাল এমপি, ভাইস চেয়ারম্যান সুব্রত পাল সহ ট্রাস্টি বৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।