দেশের মানুষকে কাজে লাগিয়ে সোনার বাংলা গড়েছেন -হুইপ ইকবালুর রহিম

দেশের মানুষকে কাজে লাগিয়ে সোনার বাংলা গড়েছেন -হুইপ ইকবালুর রহিম

সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদেরও শীতাত্ব মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর যেকোন দূর্যোগ মোকাবেলায় সক্ষম হয়েছে দেশের মানুষকে কাজে লাগিয়ে সোনার বাংলা গড়েছেন।

২১ জানুয়ারি সকালে দিনাজপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার রামকৃষ্ণ মিশন , ওলামাগণ, শ্রমিক , প্রতিবন্ধী ,গরিব দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তায় সাইকেল বিতরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তব্যে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমান , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম কোতয়ালী থানার ওসি তানভিরুল ইসলাম , দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার সহ অনেকে।

রামকৃষ্ণ মিশন ওলামাগণ শ্রমিক প্রতিবন্ধীদের মাঝে ৭৫০ টি কম্বল বিতরণ , ২১০ জনের ছাত্রছাত্রীর মাঝে ৫৫,৯০,৫০০ টাকা বৃত্তি প্রদান ও ক্ষুদ্র নৃ -গোষ্ঠী ছাত্রীদের মাঝে ৩০ টি বাইসাইকেল বিতরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।