× Banner
সর্বশেষ
সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক  জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের পরীক্ষার তারিখ পরিবর্তন চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন

ডেস্ক

দেশবিরোধী মার্কিন চুক্তি বাতিলের দাবিতে আইনজীবীদের বিক্ষোভ মিছিল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
দেশবিরোধী মার্কিন চুক্তি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশবিরোধী হিসেবে আখ্যায়িত একটি মার্কিন চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন একদল আইনজীবী।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ‘ঢাকা বার সাধারণ আইনজীবী’ ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, প্রস্তাবিত চুক্তিটি দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের পরিপন্থী।

সমাবেশে বক্তারা বলেন, যেকোনো আন্তর্জাতিক চুক্তি করার আগে জনগণকে অবহিত করতে হবে এবং জাতীয় সংসদে তা নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া উচিত। তারা দাবি করেন, দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ ক্ষুণ্ন হতে পারে—এমন কোনো চুক্তি গ্রহণযোগ্য নয়।

বিক্ষোভকারীরা অবিলম্বে ওই চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ এবং তা বাতিলের দাবি জানান। একইসঙ্গে তারা জাতীয় স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত না নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

উক্ত সমাবেশে এ্যাড. ওবাইদুল ইসলাম, এ্যাড. গোলাম কিবরিয়া শামীম, এ্যাড. হুমায়ুন কবির, এ্যড. লিটন মিয়া,এ্যাড. ডি কে গায়েন টিটো সহ দুই শতাধিক আইনজীবী যোগ দিয়েছেন।

এদিন দুর্নীতির মামলায় মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজিরা দিতে আসেন সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর। হাজিরা শেষে মানববন্ধনে সংহতি প্রকাশ করেন আনিস আলমগীর।

সাংবাদিক ও আইনজীবী আনিস আলমগীর বলেন, ‘ইউনূস দেশে একটা অপশাসন কায়েম করেছে। ১৮ মাসে দেশকে ও দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দিয়ে গেছে। নিজে চুরি-চামারি করে কীভাবে নিজের অর্থ লাভ করা যায়, নিজের মামলাগুলো খারিজ করা যায়, আয়কর ফাঁকি দেওয়া যায়—সবকিছুই ইউনূস করে দিয়ে গেছে এবং সবশেষ যাওয়ার তিন দিন আগে বাংলাদেশকে আমেরিকার হাতে বিক্রি করে দিয়ে গেছে।’

আইনজীবী আনিস আলমগীর আরও বলেন, ডঃ ইউনূস একটা বিশ্ব বাটপার। আমরা একটা নতুন অধ্যায়ে এসেছি। দেশকে এগিয়ে নেয়ার ব্যাপারে আমরা সরকারকে সহযোগিতা করবো। আর ইউনূস ও তার উপদেষ্টাসহ সাঙ্গপাঙ্গদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার জোরালো দাবী জানাচ্ছি।

তবে সংশ্লিষ্ট সরকারি সূত্র বলছে, আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বিভিন্ন সহযোগিতা চুক্তি দেশের উন্নয়ন, বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক জোরদারের অংশ হিসেবেই বিবেচনা করা হয়। এ বিষয়ে সরকারিভাবে এখনো বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..