দেবীগঞ্জে প্রাথমিক শিক্ষকদের আনন্দ র‌্যালি

এন এ রবিউল হাসান লিটন,  পঞ্চগড়প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত সারা দেশে ২৬,১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ৩ বছর পূর্তি উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি গতকাল শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক ও সকল স্তরের  শিক্ষকদের সমন্বয়ে আনন্দ র‌্যালি বের করে।

দেবীগঞ্জ বিজয় চত্বর থেকে বের হয়ে যাওয়া র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বিজয় চত্বরে আলোচনার সভা শিক্ষক আব্দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.স.ম. নূরজ্জামান শিক্ষক আব্দুস ছালাম শিক্ষক প্রমুখা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।