× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী

মেহেরপুরে ভ্রাম্যমান আদালতে দু’ জনের জেল

admin
হালনাগাদ: রবিবার, ১০ জানুয়ারী, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে হাফিজুল ইসলাম নামের এক চিহিৃত মাদক ব্যবসায়ীকে ২ বছর ও রফিকুল ইসলাম নামের এক ক্রেতার ৬ মাস কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার গাংনীর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন এ আদালত পরিচালনা করেন।

দন্ডিত হাফিজুল ইসলামের বাড়ি গাংনী উপজেলার চৌগাছা গ্রামে এবং রফিকুল ইসলামের বাড়ি ঢাকার ধামরায় উপজেলার শিমুলিয়া গ্রামে ।এর আগে সকালে গাংনী বাজার সংলগ্ন কাথুলী মোড় থেকে ২০ পুরিয়া গাঁজা সহ তাদের গ্রেফতার করে গাংনী থানা পুলিশ।

গাংনী থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেন বলেন, হাফিজুল ইসলাম ওরফে হাফি এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। সম্প্রতি দেড় কেজি গাঁজা সহ পুলিশ হাফিজুল ইসলাম কে গ্রেফতার করেছিল। কয়েকদিন আগে জেল থেকে জামিনে মুক্তি পায়। তার বিরুদ্ধে মাদকের ১১ টি মামলা রয়েছে। কারাদন্ডপ্রাপ্ত দুজনকে শনিবার দুপুরে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..