ঝালকাঠিতে ওয়ার্কার্স পার্টির ৭ দফা দাবিতে স্মারকলিপি পেশ

ঝালকাঠি প্রতিনিধি ঃ ঝালকাঠিতে ওয়ার্কার্স পার্টি ৭ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছেন।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে পার্টির নেতৃবৃন্দ উপস্থিত হয়ে ‘জলবায়ু পরিবর্তনের সাথে সঙ্গতি রেখে চাষাবাদযোগ্য কৃষি নিয়ে গবেষনার জন্য আমড়া ও পেয়ারা চাষ গবেষনা ইনস্টিউট প্রতিষ্ঠা করা, সহ ৭ টি দফা দাবিতে এ লিপি পেশ করেন। স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক ও উন্নয়ন) মো. সাইদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর সভাপতি আবুল হোসেন ,জেলা শাখার সম্পাদক মোহম্মমদ আলী বিল্টু , নারী মুক্তি সংসদের নেতা রিঙ্কু দে , শিরিন সুলতানা প্রমূখ । এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে তারা ঘন্টাব্যাপী মানববন্ধন করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।