হাসান মাহমুদ, লালমনিরহাট প্রতিনিধি ঃ লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ৮১ বোতল ফেন্সিডিলসহ নুরনবী ভাঙ্গা (৩৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কালীরহাট টেপরার মাল্লী এলাকা থেকে নুরনবীকে আটক করে পুলিশ। পরে বৃহস্পতিবার দুপুরে নুরনবী ভাঙ্গাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে থানা
আটক যুবক উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।
এ বিষয়ে আদিতমারী থানার তদন্ত ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে উপজেলার মাল্লী এলাকা থেকে ৮১ বোতল ফেন্সিডিলসহ নুরনবী ভাঙ্গাকে আটক করে পলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরেক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে। সেই মামলায় আজ বৃহস্পতিবার দুপুরে নুরনবী ভাঙ্গাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।




