× Banner
সর্বশেষ
বিরামহীন একটানা বৃষ্টিতে পাইগাছার জনজীবন বিপর্যস্ত পানির স্রোতে কবরস্থানে ভেসে উঠল ৩ লাশ আগৈলঝাড়ায় থানায় হামলার মামলায় আসামি সাড়ে তিনশ, গ্রেফতার ১৮ দেশে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৫০ সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে যুক্তরাজ্যের পরিবহন মন্ত্রীর বৈঠক জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের পবিত্র প্রক্রিয়া – তথ্যমন্ত্রী চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর – সংস্কৃতিমন্ত্রী মাদারীপুরে ফুফুর সরলতার সুযোগে জমি লিখে নেওয়ার অভিযোগ

জামালপুরে নিখোঁজের এক মাস পর মুণ্ডুবিহীন অর্ধগলিত দেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/death-48.jpg

জামালপুরে নিখোঁজের এক মাস পর হাবিবুর রহমান নামে এক ছাত্রের মুণ্ডু বিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ মার্চ) বিকেলে জামালপুরের সদর উপজেলা তিতপল্লা গ্রামের লোকজন তার বাড়ির পাশের এলাকার একটি জলাশয়ে অর্ধগলিত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ তার মরদেহ উদ্ধার করে। মরদেহ মুণ্ডু বিহীন হওয়ায় তার পরনের কাপড় দেখে হাবিবুরের পরিবার শনাক্ত করে।

নিহত হাবিবুর রহমান সদর উপজেলার তিতপল্ল্যা হবদেশ গ্রামের মো. জাহান আলীর ছেলে এবং হবদেশ দাখিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র।

জামালপুর সদর থানার ওসি রেজাউল ইসলাম খান জানিয়েছেন, হাবিবুর রহমান গত ২২ ফ্রেরুয়ারি বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুজি করে তার কোন সন্ধান না পেয়ে ২৩ ফ্রেরুয়ারি  জামালপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এই ঘটনায় জামালপুর সদর থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জামালপুর সদর থানার ওসি তদন্ত দেলোয়ার হোসেন জানান। পুলিশ মরদেহের ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।


এ ক্যটাগরির আরো খবর..