কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে কামারখালীতে চশমা ও ছাতা বিতরন

মধুখালী প্রতিনিধিঃ  ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী, ডুমাইন, আড়পাড়া, বাগাট এবং মধুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ ও অসহায় চক্ষু রুগিদের চশমা ও ছাতা বিনামূল্যে বিতরন করা হয়েছে।

আজ রবিবার বেলা ১১.০০ টার সময় কামারখালী বাজার সৈয়দ আমীর আলী শপিংমলের দ্বিতীয় তলায় বিশিষ্ট সমাজ সেবক মোঃ একরাম হোসেন তপন এর সভাপতিত্বে ও ফরিদপুর জেলা পরিষদের সদস্য শেখ শহীদুল ইসলামের সঞ্চালনায় গত ২৯-০৪-২০১৮ইং তারিখে বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্পের ঘোষনা অনুযায়ী কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে ১০১ জন দুস্থ ও অসহায় রুগিদের বিনামূল্যে চশমা ও ছাতা বিতরন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং বাংলাদেশ কৃষকলীগের সিনিয়র সহ সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামীলীগের নির্বাহী কমিটির স্থায়ী সদস্য মোঃ আরিফুর রহমান দোলন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন মেগচামী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ খুরশিদ আলম, বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ মাসুদ হোসেন মিয়া, মধুখালী উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ শাহাদত হোসেন শিপা, কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ শাহাদত হোসেন সাবু প্রমুখ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বাগাট বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক মোঃ শাহাদত হোসেন খান(লাল), বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের ক্রিড়া সম্পাদক সুজিত কুমার বসু প্রমুখ। চশমা ও ছাতা বিতরনের তত্বাবধানে ছিলেন মোঃ আলতাব হোসেন, মোঃ খায়রুল ইসলাম রনি প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন মোহাম্মাদ আলী, মোঃ সাহারুল হক সুরুজ, শিশির কুমার চৌধুরী প্রমুখ। সবশেষে প্রধান অতিথি “দৃষ্টিদান” সহ দুস্থ ও অসহায় মানুষের মঙ্গল কামনায় সার্বিক সহযোগীতার পাশে থাকবেন ও সাহায্য করবেন বলে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট চেয়ে অনুষ্ঠান শেষ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।