সালথার ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন নুরুল ইসলাম চেয়ারম্যান

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:  তৃতীয় বারের মতো ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হলেন নুরুল ইসলাম চেয়ারম্যান। রবিবার সকাল ১১ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে ম্যানেজিং কমিটির সকল সদস্যেদের ভোটে তিনি নির্বাচিত হন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার আবুল খায়ের জানান, গত মঙ্গলবার সুষ্ট ও সুন্দর পরিবেশের মধ্যেদিয়ে ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন শেষ হয়। এ নির্বাচনে সদস্য পদে ফরিদ কাজী, আব্দুল ছত্তার মোল্যা, লালন ফকির, আব্দুল আলী ও সংরক্ষিত মহিলা সদস্য পদে লক্ষী বেগম জয়লাভ করেন। এছাড়াও ৩জন শিক্ষক সদস্য রয়েছেন। রবিবার সকল সদস্যদের সমর্থনে উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বল্লভদি ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম সভাপতি নির্বাচিত হন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।