কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে সোহান শেখ নামে ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সোহান শেখ কান্দি আমবাড়ি গ্রামের হামিম শেখের ছেলে।
আজ শনিবার উপজেলার কুশলা ইউনিয়নের কান্দি আমবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু সোহান শেখের চাচা কামাল শেখ জানান, সকাল ১১টার দিকে সোহান বাড়ির উঠানে খেলা করতে ছিল। কিছু সময় পরে তাকে উঠানে না দেখতে পেয়ে অনেক খোঁজা খুঁজির পরে বাড়ীর পাশের পুকুর থেকে সোহানকে উদ্ধার করে কোটালীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার এসআই মামুনুর রশীদ বলেন, কুশলা ইউনিয়নের কান্দি আমবাড়ি গ্রামে ১৪ মাসের একটি শিশু পানিতে পড়ে নিহত হয়েছে বলে শুনেছি। ধারণা করা হচ্ছে, শিশুটি খেলতে গিয়ে পানিতে পড়ে মারা গিয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।