বেনাপোলে মানব পাচার প্রতিরোধে মত বিনিময় সভা

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ বন্দরনগরী বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সমাজের বিভিন্ন শ্রেনী,পেশার মানুষের নিয়ে মত বিনিময় সভা করেছে বিদেশী প্রতিনিধিরা।
আজ বিকাল ৪ টায় বেনাপোল ইউনিয়ন পরিষদ কার্যলয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাসটিস এন্ড কেয়ারের। লন্ডন  ও আ্যামেরিকার সাত প্রতিনিধি, বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান, বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার লাল মিয়া শেখ,বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দীন,শাহাবুদ্দিন আহমেদসহ বিভিন্ন কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও ছাত্র ছাত্রী এবং মসজিদের ইমামগণ।
সভায় জাসটিস এন্ড কেয়ারের যশোর প্রজেক্ট অফািসার অপূর্ব সাহা বলেন,  গত ৪ ববছরে ভারতে পাচারের শিকার এমন ৩৫৫ জনকে ফেরত নিয়ে এসেছেন। প্রতিবছর যে পরিমানে পাচার হচ্ছে তার মাত্র ৫ শতাংশ নারী,শিশু,পুরুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের ভাগ্যে কি ঘটছে জানা সম্ভব হচ্ছেনা।   সীমান্তে বিজিবি,পুলিশ ও বিভিন্ন নিরাপত্তা  এবং এনজিও সংস্থ্যাগুলো কাজ করলেও নারী,শিশু পাচার দিনদিন না কমে বরং বেড়ে চলেছে। এর কারণ হচ্ছে পাচারকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা দূর্বল হয়ে পড়েছে। পাচারকারীরা ভেবেই নিয়েছে এমন অপরাধ করলে পার পাওয়া যায়। সভায় পরস্পর পাচার প্রতিরোধে মতবিনিময় ও প্রতিরোধে সহযোগীতার আশ্বাস দেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।