দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে মেহেরপুরে র‌্যালি ও আলোচনা সভা

মেহের আমজাদ,মেহেরপুর (১০/০৩/১৬) :“দূর্যোগে পাবোনা ভয়, দূর্যোগকে আমরা করবো জয়” এ প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, দূর্যোগ প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও ডিফেন্সের উপ-সহকারি পরিচালক কোবাদ আলী সরকার

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে আলোচনা সভায় অংশ গ্রহন করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ , মেহেরপুর প্রেসক্লাব’র সাবেক সভাপতি রশিদ হাসান খান আলো প্রমুখ ।

এর আগে জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি বনাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।