ঝিনাইদহে দুর্বৃত্তদের হাতে নারী খুন

ঝিনাইদহে দুর্বৃত্তদের হাতে নারী খুন

আবুল কালাম আজাদ, যশোর: ঝিনাইদহ জেলার মহেশপুরে রহিমা বেগম(২২) নামে এক নারী দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

আজ শনিবার ভোর সাড়ে ৫ টায় চিকিৎসাধীন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে রহিমার মৃত্যু হয়। নিহত রহিমা মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের রমজান আলীর স্ত্রী।

নিহত রহিমার ফুফু রাশিদা বেগম জানান, রহিমার স্বামী একটি মামলায় কয়েকমাস আগে থেকে জেলখানায় রয়েছে। রাতে রহিমা তার ঘরে ঘুমিয়ে ছিল। এসময় দুর্বৃত্তরা ঘরের জানালা ভেঙ্গে ঘরে ঢুকে রহিমার ঘাড়ের পিছন দিকে কোপ দেয়। তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

রহিমাকে দ্রুত মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে ভোর সাড়ে ৫ টার দিকে রহিমার মৃত্যু হয়।

এব্যাপারে যশোর জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মনিরা খাতুন ডা. শাহীন রেজার উদ্ধৃতি দিয়ে বলেন, অতিরিক্ত রক্তক্ষরনের কারনে রহিমার মৃত্যু হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।