× Banner
সর্বশেষ
বনশিল্প উন্নয়ন কর্পোরেশনকে আরও লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে – পরিবেশ মন্ত্রী পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে যা বললেন মোদি মমতা নিজ আসনে পিছিয়ে গেলেন ক্ষতিগ্রস্ত এক লাখ পরিবারকে চিহ্নিত করে সহায়তা দেয়া হবে – ত্রাণমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না – স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সরকারের নীতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় জেলা প্রশাসকদের সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ শিল্প পুনরুজ্জীবন, বাজার স্থিতিশীলতা ও কৌশলগত মজুত বাড়াবে সরকার – বাণিজ্যমন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দুদকের মামলায় কারাগারে নাজমুল হুদা

admin
হালনাগাদ: রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯

দুর্নীতি দমন কমিশনের(দুদক) দায়ের করা মামলায় চার দলীয় জোট সরকারের সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার নাজমুল হুদা আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে ঢাকা বিশেষ জজ আদালত-২-এর বিচারক কে এইচ রুহুল ইমরান তার আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গেল বছরের ১৮ নভেম্বর হাইকোর্ট ঘুষ গ্রহণের মামলায় সাবেক মন্ত্রী নাজমুল হুদাকে বিচারিক আদালতের দেয়া ৭ বছরের কারাদণ্ডের সাজা কমিয়ে ৪ বছর করে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করে। এতে তাকে ৪৫ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। ওই সময়ের মধ্যে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তারের কথাও বলা হয়।

২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগে সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে, ২০০৭ সালের ২১ মার্চ ধানমণ্ডি থানায় নাজমুল হুদার বিরুদ্ধে মামলাটি করে দুদক। একই বছরের ২৭ আগস্ট বিচারিক আদালতের রায়ে নাজমুল হুদার ৭ বছর এবং স্ত্রী ব্যারিস্টার সিগমা হুদাকে ৩ বছরের কারাদণ্ড দেন। রায়ের বিরুদ্ধে তারা হাইকোর্টে আপিল করেন।

শুনানি শেষে ২০১১ সালের ২০ মার্চ হাইকোর্ট সাজা বাতিল ঘোষণা করেন। খালাস পান নাজমুল হুদা দম্পতি। এই আদেশের বিরুদ্ধে দুদক ও রাষ্ট্রপক্ষ আপিলের অনুমতি চেয়ে আবেদন করে। শুনানি শেষে ২০১৪ সালের ১ ডিসেম্বর আপিল বিভাগ নতুন করে শুনানির নির্দেশ দেন হাইকোর্টকে। ২০১৭ সালের ৮ নভেম্বর বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ হুদা দম্পতির আপিল খারিজ করে এ রায় ঘোষণা করেন।


এ ক্যটাগরির আরো খবর..