× Banner
সর্বশেষ
মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বিড়ি শ্রমিকদের র‌্যালি ও সমাবেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সম্প্রসারণে বোয়িংয়ের সঙ্গে ১৪টি উড়োজাহাজ ক্রয় চুক্তি স্বাক্ষর অগ্নি-VI ক্ষেপণাস্ত্র কর্মসূচি: চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় ভারত পশ্চিমবঙ্গ নির্বাচন ঘিরে উদ্বেগ: বাংলাদেশি এমপির মন্তব্যে বিতর্ক মে দিবসে বিএনপির শ্রমিক সমাবেশে প্রধানমন্ত্রী ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কসংকেত জারি উৎসবের আমেজে শুরু মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ আজ ১ মে (১৭ বৈশাখ ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১ মে শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী

দীর্ঘমেয়াদি ভিসার সুপারিশ ভারতীয় কূটনীতিকদের

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ ভিসা-সংক্রান্ত ব্যয় এবং অবৈধ ভ্রমণের প্রবণতা কমাতে বাংলাদেশিদের দীর্ঘমেয়াদি ভারতীয় ভিসা দেয়ার সুপারিশ করেছেন দেশটির দুই কূটনীতিক।

ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় উপহাইকমিশনার সন্দীপ চক্রবর্তী এবং ভিসা কনস্যুলার ও আইপিএস কর্মকর্তা সুমিত চতুর্বেদী ভারতীয় প্রতিরক্ষা গবেষণা পর্ষদের দ্বিমাসিক পত্রিকায় এক যৌথ প্রবন্ধে এ সুপারিশ করেন।

বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি প্রতিবেদন কলকাতার দৈনিক সংবাদ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে। সন্দীপ চক্রবর্তী ঢাকা থেকে বদলি হয়ে এখন পেরু ও বলিভিয়ায় ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। দুই কূটনীতিক তাদের লেখায় বলেছেন, দীর্ঘমেয়াদি ভিসা দেওয়া হলে অহেতুক ব্যয় এবং অবৈধ ভ্রমণের প্রবণতা কমানো যাবে। এতে অবৈধ অনুপ্রবেশও কমবে। ভারতের পর্যটন মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন প্রতিবছর পাঁচ লাখের বেশি ভিসা দিয়ে থাকে।

বিদেশে ভারতের যত মিশন আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ভিসা দেওয়া হয় ঢাকা থেকে। সন্দীপ ও সুমিত আরও লিখেছেন, বাংলাদেশি ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদি বহুমাত্রার (মাল্টিপল) ভিসা দেয়ার পদ্ধতি এখন জনপ্রিয় হয়ে উঠেছে। এতে ভিসা নিয়ে অবৈধ কার্যকলাপ বন্ধ করা গেছে। তাই এই ব্যবস্থা সাধারণ মানুষের জন্যও চালু করার পক্ষে তাদের মত।

দুই কূটনীতিক উল্লেখ করেছেন, সম্প্রতি বাংলাদেশিদের মেডিকেল ভিসা দেওয়ার ব্যবস্থা সহজ করা হয়েছে। এতে অনেক সময় পর্যটকেরা জাল তথ্য ও কাগজপত্র দিয়ে ভিসা পাওয়ার চেষ্টা করেন। তাদের জন্য দীর্ঘমেয়াদি ভিসা দেয়ার ব্যবস্থা করা হলে এই সমস্যার সমাধান হবে। এরই মধ্যে বাংলাদেশের প্রবীণ নাগরিক ও শিশুদের ক্ষেত্রে পাঁচ বছরের মাল্টিপল ভিসা দেয়ার ব্যবস্থা প্রবর্তন করেছে ভারত।


এ ক্যটাগরির আরো খবর..