× Banner
সর্বশেষ
সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ আইএলও-র গভর্নিং বডি সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন শ্রমমন্ত্রী ও উপদেষ্টা আইসিএসবি কর্তৃক ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

ডেস্ক

আপনি যদি দাঁড়িয়ে পানি পান করেন তবে নিউজটি আপনার জন্য

Kishori
হালনাগাদ: বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
জল পানের নিয়ম দাঁড়িয়ে পানি পান
দাঁড়িয়ে পানি পান

শরীর সুস্থ রাখতে হলে পর্যাপ্ত পানি পানের বিকল্প কিছু নেই। কিন্তু পানি পানের ক্ষেত্রে কোনো রকম ভুল করছেন না তো? ভাবছেন পানি পানের আবার নিয়ম আছে নাকি!  আপনি দাঁড়িয়ে পানি পান করেন নিয়মিতই, এটি কিন্তু একদমই ভুল বা অনুচিত। চিকিৎসকদের মতে, দাঁড়িয়ে পানি পান করলে স্নায়ু উত্তেজিত হয় এবং এতে রক্তচাপ বেড়ে যায়। পানি খেলে তা হৃদযন্ত্রের ওপরেও অতিরিক্ত চাপ ফেলে।

বুকের পেশির ওপর এই চাপের ফলে শ্বাসরোধ পর্যন্ত হতে পারে।

এমনকি অধিকাংশ সময়ই যদি দাঁড়িয়ে পানি পান করে থাকেন তাহলে কিডনির কার্যক্ষমতা কমে যায়। শরীরের ভেতরের ছাঁকনিগুলো কুঁচকে যায় এবং নেফ্রনগুলো শরীর থেকে টক্সিন সরানোর সুযোগ পায় কম। তাই শরীরকে পরিশ্রুত করার কাজ বাধা পায়।

শুধু তা-ই নয়, দাঁড়িয়ে পানি পানের কারণে শরীরে টক্সিসিটি বা বিষাক্ত পদার্থের পরিমাণ বাড়ার আশঙ্কাও থাকে।

দাঁড়িয়ে পানি পানের কারণে এ তরল খাদ্যনালি হয়ে সরাসরি পাকস্থলীতে পৌঁছে যায়, পাকস্থলীর জন্য যা ভীষণ ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এ ছাড়া দাঁড়িয়ে পানি পান করলে তা সরাসরি পাকস্থলীতে গিয়ে ধাক্কা দেয়। পাচকরসের ক্ষরণ কমে হজমের সমস্যা দেখা যায়।

এসব সমস্যা ধীরে ধীরে বড় আকার ধারণ করে। তাই চেষ্টা করুন পানি পানের সময় বসে, ধীরেসুস্থে তা পান করার।

জেনে নিন জল খাওয়ার কতগুলি নিয়ম


এ ক্যটাগরির আরো খবর..