× Banner
সর্বশেষ
ডাসারে ২৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক দেশের পাট শিল্পের জন্য চীনের প্রযুক্তিগত সহায়তা চাইলেন বাণিজ্যমন্ত্রী চোখ ভেদ করে মাথায় ঢুকে গুলি,মারা গেল ছোট্ট রেশমী মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিতভাবে কাজ করার আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি বেনাপোলে যৌথ অভিযানে ২১৭ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আটক-২ মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি

দক্ষিন আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশী নিহত

admin
হালনাগাদ: সোমবার, ৫ অক্টোবর, ২০১৫

শাফী চৌধুরীঃ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে সিলেট নগরীর উপকন্ঠ টুলটিকর ইউনিয়নের টুলটিকর ৩২/বি বাসার বাসিন্দা জুনেল আহমদ (৪০) নামের এ ব্যক্তি নিহত হয়েছেন আহত হয়েছেন আরো একজন। তবে তার পরিচয় পাওয়া যায়নি ।

সূত্রে জানাগেছে, গত শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার আফিটন শহরে জুনেল আহমদ খুন হন। নিহত হওয়ার খবর শনিবার তার পরিবারের কাছে পৌঁছালে আহাজারিতে ভেঙ্গে পড়েন। জুনেল সিলেট নগরীর উপকন্ঠ টুলটিকর ইউনিয়নের টুলটিকর ৩২/বি বাসার বাসিন্দা আবুল হোসেনের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সন্ত্রাসীদের গুলিতে জুনেলের এক বন্ধুও গুরুতর আহত হয়েছেন। সোমবার নিহতের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।

পরিবার সূত্র আরো জানায়, প্রায় ১৪ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি দেন জুনেল। সেখানে ওয়ারিটন শহরে বসবাস করতেন তিনি। ঘটনার দিন আফিটন শহরে এক বন্ধুর বাসায় বেড়াতে যান। গত শুক্রবার রাতে বন্ধুর দোকানে বসা অবস্থায় কয়েকজন সন্ত্রাসী হামলা চালায়। এতে জুনেল ও তার বন্ধু গুরুতর আহত হন। আহতাবস্থায় তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় জুনেল মারা যান।

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত নিহত জুনেলের আত্মীয় এস এম ইসলাম শেরুলের বরাত দিয়ে পরিবার সূত্র জানায়- সোমবার ময়না তদন্ত শেষে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..