দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু

জুনেল আহমদ আরিফ,দক্ষিন সুরমা প্রতিনিধিঃ দক্ষিণ সুরমা উপজেলার খোজারখলা  রেলগেইট এলাকায় ট্রেনে কাটা পরে এক অজ্ঞাতনামা ব্যাক্তির(৪৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১৪ই আগষ্ট রবিবার সকাল ১০ টার দিকে সিলেট রেলওয়ে স্টেশন সংলগ্ন  কাজীরবাজার ব্রিজের সংযোগ সড়কের পাশে এ দুর্ঘটনা সংঘটিত হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিলেট রেলওয়ে স্টেশনে আন্তঃনগর ট্রেনটি লাইন পরিবর্তন করছিলো।এ সময় ট্রেনটি ব্রীজ সংলগ্ন এলাকায় এলে ওই ব্যাক্তি ট্রেনের নিচে চাপা পড়েন।এতে তার ডান পা কাটা পড়েন এবং মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।স্থানীয়রা ধারনা করছেন তিনি মানসিক ভারসাম্যহীন।

এ সময় দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।