× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

বালিয়াডাঙ্গীতে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যগণের ওরিয়েন্টশন এবং জঙ্গিবাদ, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধের মত বিনিময় সভা

admin
হালনাগাদ: রবিবার, ১৪ আগস্ট, ২০১৬

রাজিউর রহমান জেহাদ রাজু, বালিয়াডাঙ্গী(ঠাকুরগাঁও) প্রতিনিধি: বালিয়াডাঙ্গী উপজেলায় মঙ্গলবার সকাল ১১টার সময় উপজেলা অডিটরিয়ামে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যগণের ওরিয়েন্টশন এবং জঙ্গিবাদ, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, এছাড়া বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজিয়া এমদাদ, উপজেলা ৮টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্য উপজেলা পরিষদের সকল কর্মকর্তা/কর্মচারী বৃন্দ, উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ, এলাকার সুধি সমাজের লোকজন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান, নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্য গণের সাথে সভাপতি সবাইকে পরিচয় করিয়ে দেন। প্রধান অতিথি বক্তব্যে বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণ ঐক্যবদ্ধ ভাবে নিজ নিজ এলাকার উন্নয়ন এবং জঙ্গিবাদ, সন্ত্রাস ও বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার কথা বলেন। নির্বাচিত ইউপি চেয়ারম্যান কিংবা সদস্যগণ যদি উন্নয়নের নামে র্দূনীতি করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবেও বলে তিনি জানান। উপজেলা চেয়ারম্যান সকলেই মিলে বালিয়াডাঙ্গী উপজেলা ১টি ডিজিটাল উপজেলা হিসেবে গঠনের লক্ষ্যে সকল চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ কে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন সবার সহযোগীতা থাকলেই বালিয়াডাঙ্গী উপজেলা কে ১টি অপরাধ মুক্ত সুন্দর ও ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। মতবিনিময় সভাটি পরিচালনা করেন বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না।


এ ক্যটাগরির আরো খবর..