ত্রিকোণ প্রেমে খুন বিধান, লোমহর্ষক বর্ণনা ওপর প্রেমিকের

ত্রিকোণ প্রেমে খুন বিধান, লোমহর্ষক বর্ণনা ওপর প্রেমিকের

ত্রিকোণ প্রেমের যেরে খুন কুষ্টিয়া শহরতলীর জুগিয়া পালপাড়ার বিধান (১৯) নামে এক শ্রমিক। ৯দিন ধরে নিখোঁজের পর অবশেষে মিললো সন্ধান।

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুর ২টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে সাংবাদিকদের জানান পুলিশ সুপার খায়রুল আলম।

প্রেমঘটিত কারণে বিধানকে পরিকল্পিতভাবে হত্যা করে তিনজন। সোমবার (১৭ জানুয়ারি) সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন-জুগিয়া শেখপাড়া এলাকার মৃত সৈয়দুর ইসলামের ছেলে শাকিল (২৮) একই এলাকার সন্টুর ইসলামের ছেলে সাব্বির আহম্মেদ শান্ত (১৯) এবং মঙ্গলবাড়িয়া ঈদগাহ পাড়ার এলাকার লুৎফর মালিথার ছেলে আনারুল ইসলাম (২৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সাগর আহমেদ বিধানকে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে এ হত্যাকাণ্ড সংঘটিত করার লোমহর্ষক বর্ণনা দিয়েছে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানায়, নিহত সাগর আহমেদ বিধান ও আসামিদের সম্পর্ক ছিল বন্ধুত্বের। জুগিয়া এলাকার এক স্কুলছাত্রীর সঙ্গে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাব্বির আহম্মেদ শান্ত ও নিহত সাগর আহমেদ বিধানের প্রেমের সম্পর্ক ছিল। গত ৮ জানুয়ারি সকালে মোটরসাইকেল ক্রয়ের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের মাধ্যমে আসামিরা বিধানকে ডেকে নিয়ে যায়।

পরে নৌকায় তুলে নিয়ে আসামিদের কাছে থাকা কোমল পানির মধ্যে চেতনানাশক দ্রব্য মিশিয়ে ভিকটিম বিধানকে পান করিয়ে অচেতন করে মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে এ হত্যাকাণ্ড সংঘটিত করে। পরে মরদেহের সঙ্গে রশি দিয়ে বালির বস্তা বেঁধে নদীতে ফেলে দেয় আসামিরা বলেও জানান তিনি।

পুলিশ সুপার আরও জানান, গত ১৭ জানুয়ারি সকালে মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত তিন যুবককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে তারা এমন তথ্য দেয়। বিকেলেই খুন হওয়া বিধানের মরদেহটি তালবাড়িয়া বালি ঘাট এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করলে নিহত বিধানের পরিবারের লোকজন তার মরদেহ বলে শনাক্ত করে।

নিহত সাগর আহমেদ বিধান গত ৮ জানুয়ারি থেকে ৯দিন ধরে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। সোমবার (১৭ জানুয়ারি) সকালে এ ঘটনায় সরাসরি জড়িত তিনজনকে গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে এমনই চাঞ্চল্যকর তথ্য জানায় তারা।

এ ঘটনায় মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে কুষ্টিয়ার মিরপুর থানায় নিহত সাগরের বাবা আব্দুল গনি বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।