ত্রাণ প্রতিমন্ত্রীর সাথে USAID প্রতিনিধিদলের সাক্ষাত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমানের সাথে ইউএসএইড প্রতিনিধি দলের ৮ সদস্যসহ মিশন পরিচালক ডেরিক ব্রাউন এর সাক্ষাৎ অনুষ্ঠিত।

আজ ঢাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অফিসকক্ষে ইউএসএইড মিশন পরিচালক Derrick Brown এর নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে।

এসময় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ্‌ কামাল ও অতিরিক্ত সচিব মোঃ আকরাম হোসেন উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে প্রতিনিধিদলের সদস্যগণ বলেন, মিয়ানমার নাগরিক রোহিংগাদের এদেশে আশ্রয় দিয়ে সরকার যে মানবিকতার পরিচয় দিয়েছে তা সারাবিশ্বে  প্রশংসনীয়। ঘুর্ণিঝড় ফণি এবং গত বন্যার মত দুর্যোগ সরকার সফলতার সাথে মোকাবিলা করায় প্রতিনিধিদল প্রশংসা করে ।

প্রতিমন্ত্রী বলেন সাইক্লোন, বন্যা ও অগ্নিকান্ডের মত যেকোন দুর্যোগ সরকার সফলতার সাথে মোকাবিলা করছে । আগামীতে ভুমিকম্পের মত বড় থেকে মাঝারি মানের দুর্যোগ মোকাবিলায় সরকার কাজ করছে । এ বিষয়ে জাপান সরকার ও জাইকার সহযোগিতা নেয়া হবে।

তিনি বলেন, মিয়ানমার নাগরিকদের যত দ্রুত তাঁদের নিজ দেশে প্রত্যাবর্তন করানো যায় ততই সবার জন্য মঙ্গল। রোহিঙ্গাগণ যাতে আত্মমর্যাদা ও নাগরিক অধিকার নিয়ে তাঁদের নিজ দেশে ফিরতে পারে সে বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতায় এগিয়ে আসতে প্রতিমন্ত্রী সকলের প্রতি আহবান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।