× Banner
সর্বশেষ
হিরোশিমা দিবস: ‘ওপেনহাইমার’ সিনেমার নির্মাণের নেপথ্যের বিস্ময়কর গল্প জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্মারক সংবর্ধনা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ শ্রাবণ বৃহস্পতিবার (৬ আগস্ট) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শেখ হাসিনার দিল্লিতে সংবাদ সম্মেলন নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কড়া প্রতিক্রিয়া বুড়িগঙ্গায় তরল বর্জ্য নির্গমনস্থল থেকে নমুনা সংগ্রহ ভোলায় ৫ম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ-ভিডিও ধারণ, তিন কিশোর গ্রেপ্তার টানা ৫ দিন অনশনের পর বিয়ে, তিন মাস পর মিলল মোনিয়ার ঝুলন্ত লাশ শ্যামনগরে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সমাবেশ ও গণমিছিল জাল দলিলের অভিযোগ-কোটালীপাড়ায় দুই দলিল লেখক সাময়িক বহিস্কার

তেঁতুলিয়ায় চাচার দায়ের কোপে ভাতিজা আহত

admin
হালনাগাদ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৫

এন,এ,রবিউল হাসান লিটন পঞ্চগড় প্রতিনিধিঃ   পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় চাচা আশরাফুল ইসলামের (৩২) দায়ের কোপে তার নিজ ভাতিজা আরিফুল ইসলাম (১৬) আহত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৭টায় তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নের কাজীগছ এলাকায় এ ঘটনা ঘটে। আরিফুল ওই এলাকার আব্দুর রহমানের ছেলে। আহত আরিফুলের মা আরজু বেগম জানান, সিঙ্গাপুর ফেরত চাচা আশরাফুল ঘরে ঢুকে আরিফুলকে দা দিয়ে ঘাড়ে কুপিয়ে পালিয়ে যায়। ৬ মাস আগে আশরাফুল সিঙ্গাপুর যাওয়ার আগে তাদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরে এ ঘটনা ঘটিয়েছে  বলে ধারণা করা হচ্ছে। আহত আরিফুলকে পঞ্চগড় সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মাহাবুব উল আলম তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..