মধুখালীতে আদালতের নির্দেশে সাড়ে তিন মাস পর লাশ উত্তোলন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: মধুখালীতে আদালতের নির্দেশে দাফনের সাড়ে তিন মাস পর কবর থেকে লাশ উত্তোলন করেছে মধুখালী থানা পুলিশ।

ফরিদপুরের মধুখালীতে হত্যার সাড়ে ৩মাস পর ফরিদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৫ নং আমলী আদালতে আদেশে কবর থেকে ইসহাক শেখ নামে ১৪ বছরের এক লাশ উত্তোলন করেছেন মধুখালী থানা পুলিশ। আজ বাদী আব্দুর রহমান শেখের ফরিদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের ৫ নং আমলী আদালতে ১৪৮/৩০২/২০১/৩৪ ধারায় দায়েরকৃত (মামলা নং-২২) তারিখ ২২/১২/১৯ এর ফলে আদালত এ আদেশ দেন।

মামলা সুত্রে জানা গেছে, গতবছরের নভেম্বর মাসে উপজেলার কোরকদি ইউনিয়নের চরবাঁশপুর গ্রামের আনোয়ার শেখের ছেলে ইসহাক শেখ (১৪)কে রাতের অন্ধকারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুকুল হোসেনের প্রতিপক্ষ হওয়ায় নিজস্ব বাহিনী দিয়ে তুলে এনে নিজ বাড়ীতে অকথ্য নির্যাতনে বালক ইসহাক শেখ মারা যায়। অবস্থার বেগতিক দেখে চেয়ারম্যানের বাড়ীর পাশে পরিত্যাক্ত একটি ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখে। পরদিন আত্মহত্যা বলে প্রচার করেন চেয়ারম্যান। লাশ স্বজনদের কাছে না দিয়ে নিজস্ব লোকজন দিয়ে লোক চক্ষুর আড়ালে লাশ কবর দেওয়া হয় পার্শ্ববর্তী বাগাট ইউনিয়নের বাগাট কবরস্থানে।

নিহতের মামা আব্দুর রহমান গত ২২ডিসেম্বর ফরিদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এ বিষয়ে অভিযোগ এনে মামলা দিলে আদালতের নির্দেশে কবর থেকে ইসহাক শেখ এর লাশ উত্তোলন করা হয়। মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোস্তফা মনোয়ার এবং মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর ইসলামের উপস্থিততে সোমবার লাশ কবর থেকে লাশ তোলা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মোস্তফা মনোয়ার জানান, আদালতের নির্দেশে সোমবার থানা পুলিশের সাথে স্থানীয়দের সহযোগিতায় কবরটা চিহিৃত করে লাশ তুলে ফরিদপুর মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ বিষয়ে মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, নিহতের খালু সালাম অনাপত্তি দিলে ওই সময় থানা পুলিশ লাশ দাফনের অনুমতি দেয়। বর্তমানে নিহত ইসহাকের মামা আব্দুর রহমানের মামলার ভিত্তিতে আদালতের নির্দেশে লাশ উত্তোলন করে লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ ফরেনসিক বিভাগের মর্গে প্রেরণ করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।