তিন ব্যাংকের ডাটা চুরি করল তুরস্কের হ্যাকার

বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশের তিনটি বেসরকারি ব্যাংকের ডাটা চুরি করেছে তুরস্কের একটি হ্যাকার দল। নেপালের দুটি ব্যাংকের ডাটাও চুরি করেছে তারা। চুরি এসব ডাটার সবই অনলাইনে প্রকাশ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশের তিনটি বেসরকারি ব্যাংকের মধ্যে রয়েছে ডাচ-বাংলা ব্যাংক, সিটি ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক। আর নেপালের ব্যাংক দুটি হলো বিজনেস ইউনিভার্সাল ডেভেলপমেন্ট ব্যাংক ও সানিমা ব্যাংক।

মার্কিন সাইবার নিরাপত্তা বিষয়ক ওয়েবসাইট ‘ডাটাব্রিচটুডে’ এ খবর জানিয়েছে।

তাতে বলা হয়, বজকার্টলার নামের তুরস্কের ওই হ্যাকার দল এর আগে কাতার ন্যাশনাল ব্যাংক ও সংযুক্ত আরব আমিরাতের ইনভেস্টব্যাংকের তথ্য ফাঁস করে দিয়েছিল।

এবারে দক্ষিণ এশিয়ার পাঁচটি ব্যাংকের তথ্য ফাঁস করেছে তারা।


এসব ব্যাংকের সাথে সংশ্লিষ্ট ডাটা রয়েছে এমন ফাইল আর্কাইভের লিংক একটি টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ওই অ্যাকাউন্টটি ‘গ্রে উলফ’ বা ‘ধূসর নেকড়ে’ হিসেবে পরিচিত বজকার্টলার হ্যাকার দল নিয়ন্ত্রণ করে থাকে। এশিয়ার আরো ব্যাংকের ডাটা প্রকাশ করে দেয়া হবে বলে হুমকিও দিয়ে রেখেছে হ্যাকার দলটি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।