× Banner
সর্বশেষ
অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টেকসই ও নিরাপদ উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি – পানিসম্পদ মন্ত্রী অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি, থমকে যায় আমদানি-রপ্তানির গতি কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে – কৃষিমন্ত্রী Sports and Culture are Key to Communal Harmony in the Hill Tracts: Chittagong Hill Tracts Affairs Minister রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা মা হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক – সমাজকল্যাণ মন্ত্রী

ডেস্ক

তিনদিনে মনোনয়ন ফরম বিক্রি করে আ.লীগের আয় ১৫ কোটি টাকা

Kishori
হালনাগাদ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
মনোনয়ন ফরম বিক্রি করে আ.লীগের আয়

আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তৃতীয় দিনে সরাসরি ৭০৯টি আর অনলাইনে ২৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। গতকাল দ্বিতীয় দিন আর  প্রথম দিন নিয়ে এ পর্যন্ত আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে তিন হাজার ১৯ টি। এতে আওয়ামী লীগের আয় হয়েছে ১৫ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা।

আজ সোমবার (২০ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের এ তথ্য দেন।

এর আগে শনিবার প্রথম দিন বিক্রি হয় ১ হাজার ৭৪টি ফরম। দ্বিতীয় দিনে সরাসরি বুথ থেকে বিক্রি হয়েছে ১ হাজার ১৮০টি ফরম। অনলাইনে বিক্রি হয়েছে ৩২টি ফরম। এতে মোট আয় হয়েছে ৬ কোটি ৬ লাখ টাকা। এর মধ্যে সরাসরি ৫ কোটি ৯০ লাখ টাকা আর অনলাইনে ১৬ লাখ টাকা।

গত দুই দিনে ঢাকা বিভাগে ২৭০টি, চট্টগ্রাম বিভাগে ২৩১টি, রাজশাহী বিভাগে ১৪০টি, খুলনা বিভাগে ১৬৫টি, সিলেট বিভাগে ৬৩টি, বরিশাল বিভাগে ৯০টি, ময়মনসিংহ বিভাগে ১২টি ও রংপুর বিভাগে ১০৮টি ফরম বিক্রি হয়েছে।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে আট বিভাগের জন্য স্থাপন করা হয় ১০টি বুথ। সেখান থেকে ফরম বিক্রি করা হয়। মনোনয়ন ফরম বিক্রির এই কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত।

তবে গত কয়েকদিনের তুলনায় আজ মনোনয়ন প্রত্যাশী ও তাদের কর্মী-সমর্থকদের সংখ্যা কিছুটা কমেছে।

দ্বিতীয় দিন নেতাকর্মীদের ভিড়ে কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে পারেননি দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টায় জিপিও হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে আসেন ওবায়দুল কাদের। এ সময় ভিড়ের মধ্যে অন্তত তিনবার কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেও ভেতরে যেতে পারেননি তিনি।

এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। মনোনয়ন ফরম বিক্রি শেষ হলে দলের মনোনয়ন বোর্ড যাচাই বাছাই শেষে ৩০০ আসনে নৌকার প্রার্থী চূড়ান্ত করবে আওয়ামী লীগ।


এ ক্যটাগরির আরো খবর..