× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

তিনটি বানান ভুল ট্রাম্পের ২১ শব্দের টুইটে

admin
হালনাগাদ: সোমবার, ১ আগস্ট, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ডোনাল্ড ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনের সমালোনা করে টুইটারে একটি বার্তা লিখেছিলেন। অথচ এই ২১ শব্দের বার্তার তিনটি শব্দের বানানই ভুল লিখেছেন তিনি। রোববার মার্কিন সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প তার ওই টুইটার বার্তায় ‘loose’ এর পরিবর্তে ‘lose’ এবং ‘instincts’ এর পরিবর্তে ‘insticts’ লিখেছেন । এ ছাড়া ‘judgement’ বানানটি যুক্তরাষ্ট্রে ‘judgment’ লেখা হলেও ট্রাম্প ‘judgement’ লিখেছেন।  ট্রাম্পের পোস্টের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীরা দ্রুত ভুল বানানগুলো চিহ্নিত করে পাল্টা টুইট করেছেন ।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা মন্তব্যে ট্রাম্পের বানান ভুলের এই নজির নতুন কিছু নয়। এর আগেও বহুবার তিনি এ কাণ্ড ঘটিয়েছেন। গত ফেব্রুয়ারিতে রিপাবলিকান দলের প্রাইমারি নির্বাচনে একটি রাজ্যে জেতার পর ‘honour’ শব্দের বানান ট্রাম্প লিখেছিলেন‘honer’। অথচ যুক্তরাষ্ট্রে এটি ‘honor’ লেখা হয়।

প্রসঙ্গত, রিপাবলিকান প্রার্থীদের ক্ষেত্রে বানান ভুলের এই নজির অনেক পুরোনো। প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের  ভুল বানান ও উচ্চারণ এতোটাই প্রকট ছিলো যে ওই তার উচ্চারণের ভঙ্গির নাম দেওয়া হয়েছিল ‘বুশিজম’।


এ ক্যটাগরির আরো খবর..