তালায় ভোট ডাকাতি মামলার আসামীরা প্রকাশ্যে

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃতালা উপজেলার কুমিরা ইউনিয়নে প্রথম ধাপে নির্বাচনের আগের রাতে ৩ টি কেন্দ্রে ভোট ডাকাতির ঘটনায় নির্বাচন কমিশনের নির্দেশে ভোট গ্রহণ স্থগিত সহ দুষকৃৃতিকারীদের নামে পৃথক ৩ মামলা দায়ের হয়েছে। মামলার পর আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেফতার না হওয়ায় জনমনে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, গত ২২ মার্চ ইউপি নির্বাচনের আগের রাত ২ টা ৩০ মিঃ দিকে ৬০/৭০ জনের অস্ত্রধারী দুর্বৃত্তরা মুখে কালো কাপড় বেঁধে প্রথমে দাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ঢুকে সেখানে দায়িত্বরত সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক ৮ টি বইয়ের ৮ শ ব্যালটে নৌকা প্রতীকে সিল এবং স্বাক্ষর করে ব্যালট বাক্সে ঢুকিয়ে দেয়।

এরপর রাত ৩ টার দিকে দুর্বৃত্তরা অভয়তলা ভোট কেন্দ্রে ঢুকে অনুরূপভাবে ১০ টি ব্যালট বই নিয়ে ১ হাজার নৌকা প্রতীকে সিল মেরে ব্যালট বাক্স ভর্তি করে। সবশেষে রাত ৪ টার দিকে ভাগবাহ সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ঢুকে জবর দস্তির মাধ্যমে ৫ টি ব্যালট বই নিয়ে নৌকা প্রতীক এবং সংরক্ষিত মহিলা সদস্য নার্গিস বেগমের মাইক প্রতীকে ১২৮ টি ব্যালটে সিল মেরে টেবিলের উপর রেখে দেয়।

এরপর দূর্বৃত্তরা আরও ব্যালট পেপার চাইলে প্রিজাইডিং কর্মকর্তা দিতে অস্বীকার করে গুলির নির্দেশ দেন। এ সময় পুলিশের গুলিতে ২ আওয়ামীলীগ কর্মী রুহুল কুদ্দুস ও রুবেল গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় ২২ মার্চ নির্বাচন কমিশনের নির্দেশের প্রেক্ষিতে ২৩ মার্চ দাদপুর কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আনন্দ মোহন হালদার, অভয়তলা কেন্দ্রের মোঃ আতিয়ার রহমান ও ভাগবাহ কেন্দ্রের নাহিদ পারভেজ বাদী হয়ে পৃথক ৩ টি মামলা দায়ের করেন।

নির্বাচন কমিশন কতৃক প্রেরিত পত্রে ২ (খ) নং উলে¬খিত যে প্রার্থীর অনুকূলে সিল মারা হয়েছে তাকে প্রধান আসামী করে মামলা দায়ের এবং গ্রেফতার করতে হবে।

এর প্রেক্ষিতে স্থানীয় সরকার (ইউপি) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ৭০ ও ৭৭ অনুযায়ী নৌকা প্রতীকের প্রার্থী শেখ আজিজুল ইসলামকে প্রধান আসামী করে ৪জনের নাম উলে¬খ পূর্বক পৃথক ৩ মামলায় অজ্ঞাত ২১০ জনকে আসামী হিসেবে থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। মামলা নং- ৭, ৮ ও ৯ । এ ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এস আই মোস্তাবী জানান, মামলাটি প্রক্রিয়াধীন থাকায় আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ নিয়ে ভোট বঞ্চিত এলাকার জনসাধারণ নির্বাচন কমিশনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।