চাঁদাবাজী করতে গিয়ে গণধোলাইয়ের শিকার বিদ্যূৎ বিভাগের কর্মচারী

আরিফ মোল্ল্যা,ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে চাঁদাবাজী করতে যেয়ে বিদ্যুৎ বিভাগের কর্মচারী নাসির উদ্দীন  গ্রাহকের হাতে গণধোলাই খেয়েছে।

গণধোলাই শেষে তাকে পিঠ মোড়া দিয়ে বেঁধে রাখা হয়। এ সময় তার সাথে থাকা বিদ্যুৎ বিভাগের উপ-সহকারি প্রকৌশলী আনোয়ার হোসেন পালিয়ে রক্ষা পান। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে মোচিক তেলপাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগে জানাগেছে, মোচিক তেলপাম্প এলাকার রচি নামের এক গ্রাহকের ইজিবাইক গ্যারেজের বিল বাকি থাকায় তার লাইন কয়েকদিন আগে কেটে দেয় বিদ্যুৎ বিভাগ। মঙ্গলবার রাতে উপ-সহকারি প্রকৌলশী আনোয়ার হোসেন ও কর্মচারী নাসির উদ্দীন রচির সাথে নতুন চুক্তি করতে গেলে চাঁদা দাবি করে। চাঁদা দাবি করায় গ্রাহক রচি নাসির কে উদ্দীন পিঠমোড়া দিয়ে বেঁধে রাখে। এ সময় সহকারি প্রকৌশলী পালিয়ে যান।

এ ব্যাপারে আবাসিক প্রকৌশলী যুগলবন্ধু রায় জানান, ওই গ্রাহকের লাইন কাটা ছিল। তারা চেক করতে গেলে এটা চক্রান্তভাবে করা হয়েছে। চাঁদাবাজির কোন ঘটনা ঘটেনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।